আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও আমদানি-রফতানি শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আশরাফুল ইসলাম বলেন, মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও প্রতিদিনের মতো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
