জয়পুরহাটে চলতি ২০২২-২০২৩ মৌসুমে ২ হাজার ৩৭৬ হেক্টর জমিতে গম চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হেক্টর বেশি বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
জানা গেছে, এ মৌসুমে স্থানীয় কৃষি বিভাগ গমের লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে ব্যাপক কার্যক্রম চালায়। ফলে গম চাষের জন্য অর্জিত হয়েছে ২ হাজার ৩৭৬ হেক্টর জমি। এতে ৮ হাজার ৩০০ মেট্রিক টন গমের উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।
এ ছাড়াও সরকারের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় গম চাষের জন্য ৩ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন জানান, জয়পুরহাটের মাটি বেলে দো আঁশ হওয়ায় গম চাষের জন্য উপযোগী। ফলে কৃষকদের মাঝে গম চাষে আগ্রহও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করায় জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।

Comments are closed.