আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর ফেনীতে গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে ভুট্টার আবাদ।
পাশাপাশি কম খরচে বেশি লাভ হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের।
ফেনীর সব উপজেলার চারদিকে এখন শুধু ভুট্টা আর ভুট্টা। আর এই ভুট্টার মাঝেই এখন রঙিন স্বপ্ন দেখছেন কৃষকরা।
চাষাবাদ সহজ ও অধিক লাভজনক হওয়ায় কৃষকরা এ ফসলে আগ্রহী হয়ে উঠছেন।
বাজারে ব্যাপক চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন তারা।
কৃষকরা বলেন, প্রতি কানিতে ধান উৎপাদন হয় ২০ মণ, আর ভুট্টা উৎপাদন হচ্ছে ৪০ মণের উপরে।
এতে লাভ বেশি হওয়ায় ধান বাদ দিয়ে ভুট্টা চাষে ঝুঁকছেন তারা।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর লক্ষ্যমাত্রার ২৭০ হেক্টরের বিপরীতে ভুট্টার চাষ হয়েছে ৪৫০ হেক্টর জমিতে।
আর গতবছর লক্ষ্যমাত্রার ২৫০ হেক্টরের বিপরীতে ভুট্টার চাষ হয়েছিল ২৪০ হেক্টর জমিতে।
গত মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও চলতি বছর প্রায় দ্বিগুণ জমিতে ভুট্টা চাষ হওয়ায় আশাবাদী কৃষি বিভাগ।
ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. একরাম উদ্দিন বলেন, ভুট্টার আবাদ বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।
নিয়মিত কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে।
এদিকে কৃষকদের সার, বীজ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। তবে এ সহায়তা যথেষ্ট নয় বলে দাবি চাষিদের।
তারা জানান, কৃষি বিভাগের এ সহযোগিতার পরিমাণ বাড়ানো হলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
আরও পড়ুন:
- ব্যবসায়ীদের সহায়তায় খোলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট
- তৃতীয় পক্ষের হস্তক্ষেপে পপির সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়েছে
- রাজধানীসহ দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
