বাণিজ্য মন্ত্রণালয়কে হাইকোর্টের পরামর্শ কোম্পানি আইন সংশোধনে

দেশের কোম্পানি আইন সংশোধন ও যুগোপযোগী করতে বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করে রায় দিয়েছেন হাইকোর্ট।ৎ

বুধবার (২২ ফেব্রুয়ারি) গত বছরের ২৫ আগস্ট বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চের দেয়া এ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ে হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়কে ১৪টি পরামর্শ দিয়েছেন।

দেশের বর্তমান কোম্পানি আইন সংশোধন করে নতুন আইন প্রণয়ন ও প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানা সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে ১৪টি পরামর্শ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

মূলত টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স লিমিটেডের মালিকানা নিয়ে কোম্পানি আইনে দায়ের করা মামলা নিষ্পত্তি করে এ রায়ের পাশাপাশি পরামর্শসহ পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, বর্তমান কোম্পানি আইন ১৯৯৪ অনেক ক্ষেত্রেই প্রয়োগের অনুপযোগী। কোম্পানি আইন ১৯৯৪ এটিকে বলা হলেও প্রকৃতপক্ষে এটি পুরোটাই কোম্পানি আইন ১৯১৩-ই রয়ে গেছে। এ অবস্থায় বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে নিতে হলে অবশ্যই ১০৯ বছরের পুরনো কোম্পানি আইন আমূল পরিবর্তন একান্তভাবে প্রয়োজন।

এদিকে অসংখ্য কোম্পানি বিরোধের জন্য একটি কোম্পানি বেঞ্চ থাকার কারণে দৈনন্দিন কার্যক্রম চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে উল্লেখ করে আদালত আরও জানান, প্রায় ১৭ কোটি জনসংখ্যার দেশে কয়েক লাখ প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির জন্য একটি মাত্র কোম্পানি আদালত রয়েছে।

এ ছাড়া উন্নত ও যুগোপযোগী কোম্পানি আইনেই উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে উঠবে জানিয়ে সুপ্রিম কোর্ট বলেন, আধুনিক ও উন্নত বিশ্বের আদলে কোম্পানি আইনকে ঢেলে না সাজালে উন্নত বিশ্বের পর্যায়ে উঠতে অনেক সময় লেগে যাবে। তাই দ্রুত বিরোধ নিষ্পত্তি করতে পারলে কোম্পানিগুলো নিজে উন্নত হয়ে দেশকেও উন্নত করতে ভূমিকা রাখতে পারবে।

বাণিজ্য মন্ত্রণালয়কে দেয়া হাইকোর্টের পরামর্শগুলো হলো-

১) অতি দ্রুততার সঙ্গে ভারতের কোম্পানি আইনের আদলে বাংলাদেশের কোম্পানি আইন সংশোধন করে নতুন আইন প্রণয়ন করতে হবে। এ ছাড়া প্রতি বছর ওই আইনের হালনাগাদ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

২) প্রতিটি জেলায় কোম্পানির সংখ্যা অনুযায়ী এক বা একাধিক কোম্পানি আইনের ট্রাইব্যুনাল গঠন করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Share this news as a Photo Card