গত ৫ জুন থেকে ঈদুল আজহার ছুটিতে রয়েছে দেশের সরকারি চাকরিজীবীরা। আগামী ১৪ জুন শেষ হচ্ছে টানা ১০ দিনের এই ছুটি। তবে আজ বুধবার দেশের কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা রয়েছে।
ঈদের ছুটির মধ্যেও আজ বুধবার (১১ জুন) এবং আগামীকাল বৃহস্পতিবার (১২ জুন) ঢাকা, চট্টগ্রামসহ দেশের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ সীমিত পরিসরেঅব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে পাঠানো নির্দেশনায় জানানো হয়েছে, ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ বৈদেশিক লেনদেনের প্রয়োজনীয়তা বিবেচনায় ‘অথরাইজড ডিলার (এডি)’ শাখা গুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বুধবার ব্যাংকের নিজস্ব বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য প্রধান বাণিজ্যিক এলাকায় নির্ধারিত শাখাগুলো আজ ও কাল খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
এ সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা–কর্মচারীরা যথানিয়মে ভাতা পাবেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এ-ব্যাংক সংকান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফসিলি কেন্দ্রীয় পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
