বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্র যে পাল্টা শুল্কের’ ক্ষতিকর প্রতিক্রিয়া মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা দেবে চীন। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকায় বাংলাদেশের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিক্যাব টক’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ইয়াও ওয়েন বলেন, ‘পাল্টা শুল্ক’ আরোপ করেছে তা দেশটির আধিপত্য বিস্তারের চেষ্টার অংশ বলে মনে করে চীন। এই শুল্ক অযৌক্তিক, অন্যায্য ও অন্যায়। আজ মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রাষ্ট্রদূত আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ব্যবস্থার আওতায় বাংলাদেশকে সহযোগিতা দেবে চীন।
একইসঙ্গে বাংলাদেশের রপ্তানি বাজারের সম্প্রসারণ ও রপ্তানি-দক্ষতা বাড়ানোর ওপরও জোর দেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাঠামোর আওতায় বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। একই সঙ্গে তিনি বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং রপ্তানি-দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে। এর পাশাপাশি অতিরিক্ত ৩৫ শতাংশ ‘পাল্টা শুল্ক’ আরোপের ঘোষণা দিয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনা চলছে।
