ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) মূল্যস্ফীতির চাপ কমানোর কথা উল্লেখ করে রেপো হার ৬ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে।
বৃহস্পতিবার (৮ জুন) এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস। খবর- ডয়চে ভেলে ও দ্য টাইমস অব ইন্ডিয়া।
তিনি জানান, মনিটারি পলিসি কমিটির (এমপিসি) সর্বসম্মতিতে রেপো হার ৬ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অবশ্য কিছু সময়ে জন্য দেশটির আর্থিক পরিস্থিতি চাপের মুখে থাকবে বলেও সতর্ক করেন গভর্নর।
২০২৩-২৪ অর্থবছরের মূল্যস্ফীতি ৫ দশমিক ১ শতাংশে দাঁড়াতে পারে বলে ধারণা করছে আরবিআই।
ভারতের সামগ্রিক মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রার তুলনায় এখনও অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন,
হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে মূল্যস্ফীতির হার ৪ শতাংশের ওপরে থাকবে।
২০২২ সালের এপ্রিলে ভারতের মূল্যস্ফীতি ৭ দশমিক ৭৯ শতাংশে উঠে যায়।
তবে চলতি বছরের এপ্রিলে তা ৪ দশমিক ৭ শতাংশে নামে। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটা এবং
আন্তর্জাতিক বাজারে জ্বালানির চড়া দামের কারণেই বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও লেগেছে মূল্যস্ফীতির উচ্চ ঝাঁজ।
এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
রেপো সুদহার কী
যে সুদহারে কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকসমূহকে ঋণ দেয়, সেটিই রেপো রেট বা নীতি সুদহার।
অর্থনীতিতে নগদ তারল্যের জোগান দিতেই মুদ্রানীতির এ গুরুত্বপূর্ণ হাতিয়ারটি ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংক।
রেপো হার বাড়ানো হলে কেন্দ্রীয় ব্যাংকে থেকে ঋণ নিতে ব্যাংকগুলোকে বেশি সুদ গুণতে হবে।
আরও পড়ুন :
- জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর হাত বিচ্ছিন্ন
- গলায় তার পেঁচিয়ে মেয়েকে হত্যা করে স্ত্রীর আত্মহত্যা!
- নরসিংদীর দরিদ্র জেলের মেধাবী কন্যা মাসুমা চান্স পেলো ‘ঢাবি’তে
- ফ্রান্সে শিশুদের ওপর ছুরিকাঘাতে আহত ৬
- সুন্দরবনে ১৮ জেলে আটক

Comments are closed.