ফ্রান্সে অ্যানেসি শহরে ছুরিকাঘাতে চার শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
স্থানীয় নিরাপত্তা সূত্র এবং এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে হামলাকারী ছুরি হাতে শিশুদের একটি খেলার মাঠে প্রবেশ করে হামলা চালায়।
সেখানে খেলায় মগ্ন শিশুদের একটি দলের ওপর হামলা করে হামলাকারী।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ টুইট করে বলেন, এটি কাপুরুষোচিত কাজ। পুরো জাতি এ ঘটনায় শোকাহত।
নেলি নামে এক প্রত্যক্ষদর্শী ফ্রান্স ইনফো রেডিওকে বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে লোকজন ছোটাছুটি করছিল,
চিৎকার করছিল…এটি ছিল ভয়াবহ।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন টুইট করে জানান, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত সাড়া দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ।
আরও পড়ুন :
- নরসিংদীতে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য’র প্রতিবাদে সমাবেশ
- রফতানি কমেছে চীনের বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায়
- মিয়ানমারের সংগীতশিল্পী লিলি নাইং’র মৃত্যু
- এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্ট
- ৬ ঘণ্টা পর নারায়ণগঞ্জ পোশাক কারখানার অগ্নিকান্ড নিয়ন্ত্রণে
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, হতে পারে বৃষ্টি
- অক্ষয় কুমারকে দেয়া হলো বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’
- বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুতে অভিযুক্ত এমডি-চেয়ারম্যান গ্রেফতার
- আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- কিশোরীকে রংপুরে অপহরণ; ফতুল্লায় উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ইউক্রেনে বাঁধ গুড়িয়ে দিয়েছে রাশিয়া; ভয়াবহ বন্যা
- ১৫ দিনেই ভেঙ্গে গেলো সেই দাদি-নাতির সংসার!

Comments are closed.