ভোলার চরফ্যাশন উপজেলায় ৭ লাখ টাকা দেনমোহরে দাদি-নাতির বিয়ের ১৫ দিনের মাথায় ভেঙে গেছে সংসার।
বুধবার (৭ জুন) হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানবাজার এলাকার বড় মসজিদের ইমাম আলেম মো. মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।
নাতি মো. মিরাজ (২৩) শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।
মিরাজের বাবা মো. জসিম মাঝি জানান, মঙ্গলবার গ্রামে আমরা বিয়ের বিষয় নিয়ে বসি। পরে উভয়ের সম্মতিতে বিচ্ছেদ হয়েছে।
ইমাম আলেম মো. মুছা জানান, দাদি-নাতির বিয়ে শরিয়তে জায়েজ নেই। মঙ্গলবার স্থানীয় আলেম, ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা মিলে তাদের নিয়ে বসেন।
শরিয়তের বিষয়টি বুঝিয়ে বলার পর তারা নিজেদের ভুল বুঝতে পারেন। পরে সবার সামনে সংসার বিচ্ছেদ করে দু’জনই নিজেদের আলাদা বাড়িতে চলে যান।
উল্লেখ্য, নাতি মিরাজ ও সামসুন্নাহার গত ২১ মে ভোলা গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। পরে একই দিন নাতি ও দাদিকে কাজির মাধ্যমে আবারও বিয়ে করেন।
আরও পড়ুন :
- ৭ লাখ টাকা দেনমোহরে দাদিকে বিয়ে করলেন নাতি
- ইউক্রেনে বাঁধ গুড়িয়ে দিয়েছে রাশিয়া; ভয়াবহ বন্যা
- ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
- রাজধানীতে পানির দাবিতে কলস নিয়ে সড়ক অবরোধ
- সিলেটে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; নিহত ১৫
- নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবৎজীবন কারাদন্ড
- রাজধানীতে গলায় লিচুর বিচি আটকে গিয়ে শিশুর মৃত্যু
- গাইবান্ধায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ; আটক ৩
- অনামিকা-উদয় বিয়ে করছেন শীঘ্রই; আইবুড়ো ভাত সম্পন্ন
- ওয়ারীর দগ্ধ ৫ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- মেয়র তাপসের বিরুদ্ধে মামলার শুনানি আগামী ১৪ আগস্ট
- পেঁয়াজ আমদানির আবেদনে প্রথম দিনে ৩ লাখ মেট্রিক টন
- কক্সবাজারে যৌথ অভিযানে ৮ রোহিঙ্গা দুষ্কৃতকারী গ্রেফতার
- একাধিক অভিযোগের ব্যাখ্যা দিতে দুদকে আসলেন জাহাঙ্গীর
- ৪৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজারের বেশি
- লালমনিরহাটে আগুনে পুড়লো চারটি বাড়ি; ক্ষতি ২০ লাখ টাকা
- সংঘর্ষের আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল শুরু
- রূপগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল

Comments are closed.