রাজধানীতে গলায় লিচুর বিচি আটকে গিয়ে শিশুর মৃত্যু

রাজধানীতে হাজারীবাগে গলায় লিচুর বিচি আটকে এক শিশু মারা গেছে।

মঙ্গলবার (০৬ জুন) বেলা ১১টার দিকে হাজারীবাগের গজমহল পুরাতন থানার পাশে দুর্ঘটনাটি ঘটে।

শিশুটির নাম অনিক (১০)। বাক প্রতিবন্ধী এই শিশু পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়ায় থাকতো। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী উপজেলার উদারহাটে।

প্রতিবেশী সূত্রে জানা যায়,

‘লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে ছটফট করতে থাকে অনিক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন,

‘শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card