প্রতিনিয়ত বাংলাদেশ জাতীয় দলের বোলিং নেতৃত্বের কর্ণধার হিসেবে তাসকিন আহমেদ নিজেকে প্রমাণ করে চলেছেন। আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস গতবছর তাকে দলে নিতে চাইলেও তখন জাতীয় দলের খেলা থাকায় ফিরিয়ে দেন সে প্রস্তাব। এবারও দেশের বিশ্বকাপের খেলার কারণে তেমনটিই করলেন তিনি।
জানা যায়, এ বছর ইংলিশ কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দল ইয়র্কশায়ারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছিল তাসকিনকে।
এক সময় বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করা ওটিস গিবসনের মাধ্যমেই তাকে এ প্রস্তাব দিয়েছিল দলটি।
কিন্তু বিশ্বকাপের বছর হওয়ায় সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন।
বিশ্বকাপে বাংলাদেশের বোলিং ইউনিটের নেতৃত্বে থাকবেন তাসকিন। তাই বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
ইয়র্কশায়ারের কাছে খেলার প্রস্তাব পেয়ে এ বিষয়ে বোর্ডের সাথে আলোচনা করেছেন জাতীয় দলের স্পিডস্টার।
কিন্তু বোর্ডের চাওয়া বিশ্বকাপের আগে তাসকিন নতুন করে চোটে না পড়ুক। তাই তাকে নিয়ে কোনো ঝুকিও নিতে চাইছে না বিসিবি।
প্রসঙ্গত, চোটের কারণে বেশ কিছুদিন থেকেই মাঠের বাইএ আছেন তাসকিন।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন দলের বাইরে।
তবে ঘরের মাঠে আফগানিস্তানের সাথে ১৪জুন থেকে শুরু হতে যাওয়া টেস্টের স্কোয়াডে আছেন তিনি।
আরও পড়ুন:
- ‘আপাতত সেপারেশনে থাকবেন রাজ-পরীমনি’
- সৌদি আরবে ১২ হাজার ৯৩ জন অবৈধ বিদেশি
- ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বছর বয়সী বৃদ্ধের লাশ উদ্ধার
- ফেলে যাওয়া ব্যাগের সূত্র থেকেই ধরা পড়লো খুনি!
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার লড়বেন মাইক পেন্স
- একাধিক অভিযোগের ব্যাখ্যা দিতে দুদকে আসলেন জাহাঙ্গীর
- কুমিল্লার চৌদ্দগ্রামে মুখোমুখি আওয়ামী লীগের দু’গ্রুপ, মহাসড়ক বন্ধ
