‘আপাতত সেপারেশনে থাকবেন রাজ-পরীমনি’

আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমনি-শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের বর্তমান সময়টাতে আপাতত তাঁরা সেপারেশনে আছেন বলে জানিয়েছেন শরীফুল রাজ।

রোববার (০৫ জুন) প্রথম আলো কার্যালয়ে ‘মেরিল ক্যাফে লাইভ’ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন রাজ।

রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর রাজের সঙ্গে পরীমনির মতপার্থক্য প্রকাশ্যে আসে।

অবশেষে কি তাহলে আপনাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটছে—এমন প্রশ্নের পরীমনি বলেন,

‘আমি চাই, সে আমাকে তালাক দিয়ে দিক। আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না।’

এদিকে, বিভিন্ন গণমাধ্যমের খবরে তাঁদের বিচ্ছেদের খবর এলেও রাজ বলছেন, তাঁরা আপাতত সেপারেশনে আছেন।

বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন কি না—এমন প্রশ্নের জবাবে রাজ জানান, ‘সেটার আর কোনো সুযোগ নেই। এখন নিজেকে সময় দেবেন বলে জানান রাজ।’

পরীমনির উদ্দেশ্যে রাজ বলেন,

‘বেবি, আই লাভ ইউ। যা-ই হোক না কেন, আনন্দে থেকো। আমরা আমাদের সন্তানকে ভালো রাখব।’

প্রসঙ্গত, ‘দামাল’ ছবি মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি। তারপর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে দেখা দেয় একের পর এক জটিলতা, এবার তা বেশ জোরালোভাবেই প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন:

এন এ এন টিভি