জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষায় বৃক্ষরোপণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তত তিনটি বনজ, ফলদ ও ভেষজ চারা রোপণের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণকালে এ কথা বলেন।
এদিন পরিবেশ মেলা-২০২৩, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩-এর উদ্বোধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তিনটি চারাও রোপণ করেন।
শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ লাগানোর পরামর্শও দেন শেখ হাসিনা।
তিনি বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবসে আমি গাছ লাগিয়েছি। আমি আশা করি- বাংলাদেশের সবাই (জনগণ) এটি (গাছ লাগাতে) অনুসরণ করবেন। আমি দেশের প্রতিটি তিনটি গাছ লাগাতে অনুরোধ করতে চাই এবং যদি তা সম্ভব নাও হয়- তবে অন্তত একটি গাছ লাগান।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশ যাতে আরও সুন্দর, সবুজ ও উন্নত হয় সেজন্য তারা ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।
বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে ফলমূল, শাকসবজি ও অন্যান্য ফসল উৎপাদনে জোর দেওয়ার অনুরোধও করেন শেখ হাসিনা।
আরও পড়ুন :
- ভোরে বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত
- নওগাঁয় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪
- গরমে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশ স্থগিতসহ পাঁচ নির্দেশনা
- রি-ইস্যু গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্র এর নিলাম কালকে
- আমার ম্যাসেঞ্জার বক্স দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন : জায়েদ খান
- মধ্যরাতে শ্যালিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দুলাভাই!
- ভারতে বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত;
