সোমবার (৫ জুন) ভোরে বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে। বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। আজ সোমবার (৫ জুন) সকাল সোয়া ৮টায় এই ভূমিকম্পটি আঘাত হানে। এই ঘটনায় এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
লাইভ মিন্ট বলছে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গত ৭ মাসে এই অঞ্চলটিতে কমপক্ষে তিনটি ভূমিকম্পে আঘাত হেনেছে।
এর আগে চলতি বছরের ১ জানুয়ারি রিখটার স্কেলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প এই অঞ্চলে কেঁপে উঠেছিল।
ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। নতুন বছরের শুরুর দিনে সকাল ১০টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
একই দিন ১টা ১৯ মিনিটে রিখটার স্কেলে ৩.৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে ভরতের হরিয়ানার ঝাজ্জার এলাকা রাত কেঁপে ওঠে।
এছাড়া গত বছরের ৫ ডিসেম্বর বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
সেদিন সকাল ৮টা ৩২ মিনিটে ওই ভূমিকম্পটি বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
তবে এবার ভূমিকম্পের অবস্থান ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার কাছাকাছি ছিল।
রাজ্যটির পুরী এবং ভুবনেশ্বর থেকে এর দূরত্ব ছিল যথাক্রমে ৪২১ কিলোমিটার ও ৪৩৪ কিলোমিটার।
সেসময় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয় বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
আরও পড়ুন :
- রি-ইস্যু গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্র এর নিলাম কালকে
- গরমে এবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিকের ক্লাস বন্ধ
- তেলাপোকা মারার স্প্রে’র বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু
- ৩৩ জনকে অভিযুক্ত করে টিপু হত্যার চার্জশিট প্রেরণ
- ‘নরসিংদীর দুই ছাত্রদল নেতার খুনীদের পক্ষে মির্জা ফখরুল’
- শাশুড়ীকে হত্যাচেষ্টায় গ্রেফতারকৃত পুত্রবধুর শাস্তির দাবিতে বিক্ষোভ
