গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর
প্রাথমিক শাখার ক্লাসও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।
এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের জন্য পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
‘শিক্ষার্থীদের জন্য তীব্র গরমে তাপপ্রবাহের সতর্কতা অবলম্বন’ শীর্ষক এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তাপপ্রবাহের সতর্কবার্তা অনুসারে আগামী পাঁচ থেকে ছয়দিন
দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এই সতর্কবার্তার আলোকে অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়ানোর লক্ষ্যে
নিম্নরূপ সতর্কতামূলক নির্দেশনা প্রতিপালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
যেসকল বিদ্যালয়ে প্রাথমিক স্তর সংযুক্ত রয়েছে সেসকল বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
মাধ্যমিক বিদ্যালয়ের জন্য পাঁচ নির্দেশনা
১। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে।
২। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে।
৩। শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সাথে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে।
৪। শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সকল জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে।
৫। শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে; বিষয়টি অতীব জরুরি।’
আরও পড়ুন :
- ঢাকায় এসেছেন ভারতীয় সেনাপ্রধান
- গরমে এবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিকের ক্লাস বন্ধ
- ‘নরসিংদীর দুই ছাত্রদল নেতার খুনীদের পক্ষে মির্জা ফখরুল’
- সংকটে প্রথমবারের মতো তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হলো
- অভিনেত্রী রাশমিকা’র ২০১৭ সালে বাগদান হলেও বিয়ে হয়নি!
- পেঁয়াজ আমদানির অনুমতি এর খবর পেয়ে কমতে শুরু ঝাঁজ
- বিহারে নির্মাণাধীন সেতু মুহুর্তে ধসে পড়লো গঙ্গা নদীতে
- খেরসনে ৩২ টিউব আর্টিলারি রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন
- ফতুল্লায় ব্যবসা নিয়ন্ত্রণ বিরোধে প্রতিপক্ষের অফিসে হামলা; আহত ২
- সৌদি আরবে নির্যাতিত হয়ে দেশে ফিরেছেন ১২ নারী কর্মী
- ‘খাদ্য আমদানির প্রয়োজন নেই, রফতানির সম্ভাবনা রয়েছে’
- ফরিদপুরে গৃহবধূ হত্যায় স্বামী-ভাসুর গ্রেফতার
- দেশে আরও ৬৫ জনের করোনা শনাক্ত
- নির্মানাধীন ভবনের স্টিলের পাইপ পড়ে সেনা সদস্য নিহত
