সিলেট সিটি করপোরেশনের নির্মানাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
শনিবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্য কর্পোরাল দেলোয়ার হোসেন। এ সময় তিনি নগরভবনের পাশ্ববর্তী সিটি সুপার মার্কেটে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
‘শনিবার বেলা আড়াইটার দিকে সিলেট সিটি করর্পোরেশনের নির্মাণাধীন বিল্ডিংয়ের ১২ তলার ছাদ থেকে হঠাৎ করেই একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভেতরে ওই সেনা সদস্যের মাথায় এসে পড়ে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনায় নগর ভবনের নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায় নি।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন সিলেট সিটি কির্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরিদর্শনকালে তিনি বলেন,
‘নগর ভবনের ১১ ও ১২ তলার নির্মাণ কাজ চলছে। আজ দুপুরে নির্মাণ কাজ চলাকালেই এই দুর্ঘটনা ঘটে।
অনাকাঙ্খিত এই ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আর যাতে এরকম ঘটনা না ঘটে সে ব্যবস্থা নেয়া হবে।’
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন,
‘নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণ কাজের জন্য নগর ভবনের নির্মাণকাজে জড়িত ঠিকাদারী প্রতিষ্ঠানের ৯ জনকে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
আরও পড়ুন:
- ‘খুশি’ নিয়ে তুরস্কে বিজয়-সামান্থা
- কুমিল্লায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- টেকনাফে ৫ রোহিঙ্গা যুবককে অপহরণ
- ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩
- চিত্রা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিহত
- ওড়িশায় ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী’র শোক
- কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি সহ নিহত ৩
- মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন বাবা
- স্মার্ট প্যান্টে চেইন খুললেই সঙ্গীর কাছে যাবে নোটিফিকেশন!
- বোদায় বিয়ে হওয়া স্বত্তেও স্ত্রীর স্বীকৃতি দিচ্ছেন না ছাত্রলীগ সভাপতি
