নড়াইল সদর উপজেলার এস এম সুলতান সেতুর নিচে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী আরিফা খাতুনের (১১) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে বাঁধাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিখোঁজ আরিফা স্থানীয় মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন,
‘গতকাল সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ আরিফার সন্ধান পাইনি। পরে শনিবার সকাল থেকে আবারও ঘটনাস্থলে অভিযান চলছিল।
সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে বাঁধাঘাট এলাকায় নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। খবর পেয়ে বাঁধাঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।’
উল্লেখ্য, শুক্রবার (২ জুন) দুপুর ১টার দিকে নড়াইল সদর উপজেলার এস এম সুলতান সেতুর নিচে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আরিফা খাতুন।
পরে খবর পেয়ে সদর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে সেদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ডুবুরি দল।
আরও পড়ুন:
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- বিশ্বে আরও ১১৬ জনের মৃত্যু করোনায়
- ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩
- সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ১০ টাকা জরিমানা
- কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি সহ নিহত ৩
- ৪৭ হাজার ৩৭৪ হজযাত্রী পৌঁছেছেন সৌদি, ২ জন মৃত
- মমতাজ বেগমের রহস্যজনক মৃত্যুর সিআইডির তদন্ত শুরু
- ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পিষে গেছে একেকটি লোহার বগি!
- অফিসে আট ঘণ্টার ৬ ঘণ্টাই থাকেন বাথরুমে, চাকরি হারালেন যুবক

Comments are closed.