কুমিল্লায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

কুমিল্লার হোমনায় দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। শনিবার (৩ জুন) সকালে উপজেলার শ্রীমদ্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হোমনা পূর্ব পাড়া গ্রামের সজল সরকারের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও তার এক বছরের মেয়ে সাউদা।

ঘটনার বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়,

‘শনিবার (০৩ জুন) সকালে ফেরদৌসী আক্তার তার একমাত্র মেয়ে সাউদাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে অটোরিকশায় করে বাবার বাড়ি যাচ্ছিলেন।

পথে শ্রীমদ্দি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে অটোরিকশাটি হেলে পড়ে।

এ সময় ফেরদৌসী আক্তার ও তার কোলে থাকা কন্যা সন্তান সাউদা ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।’

বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন,

‘অটোরিকশা ও ট্রাকটি জব্দ করা হয়েছে। দুপুরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি