ফরিদপুরে গৃহবধূ হত্যায় স্বামী-ভাসুর গ্রেফতার

ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ফরহাদ মোল্যা (৪০) ও ভাসুর কেরামত মোল্যাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ জুন) গভীর রাতে পাশ্ববর্তী সালথা উপজেলার দেওয়ালিকান্দা গ্রামে অভিযান চালিয়ে এক আত্মীয় বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই ভাই নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বাস্তপট্টি গ্রামের আকমাল মোল্যার ছেলে।

প্রসঙ্গত, গত ১জুন বৃহস্পতিবার সকালে স্ত্রী হাসিনা বেগমের (৩০) লাশ তালাবদ্ধ ঘরের মেঝেতে রেখে পালিয়ে যান স্বামীসহ তার পরিবার। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত গৃহবধু পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার মানিকদী-খারদী গ্রামের মোসলেম খলিফার মেয়ে। তিনি এক কন্যা সন্তানের জননী।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শনিবার সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন,

‘নিজ ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় নিহতের বাবা মোসলেম খলিফা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় নিহতের স্বামী ও তার পরিবারের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।

শুক্রবার (০২ জুন) রাতে পার্শ্ববর্তী সালথার দেওয়ালীকান্দা গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামি স্বামী ফরহাদসহ ভাসুর কেরামতকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঠিক তথ্য বের করতে আসামিদের জিজ্ঞাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card