‘দেশে প্রচুর ফসল ফলেছে। বিদেশ থেকে খাদ্য আমদানি প্রয়োজন হবে না। প্রয়োজন মিটিয়ে আমরা বিদেশে রফতানির সম্ভাবনা দেখছি।’
শনিবার (০৩ জুন) বিকেলে বগুড়ার সান্তাহারে সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসডি) ব্যবস্থাপকের কার্যালয় ও আনসার ব্যারাক উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের এসব কথা বলেন ।
খাদ্যমন্ত্রী বলেন,
‘কৃষক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকের ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে ধানের দাম ২৮ টাকার পরিবর্তে ৩০ টাকা নির্ধারণ করেছে। চালের দাম ৪৪ টাকা করেছে।
প্রতি বিঘায় এবার ২০-৩০ মন ফসল ফলেছে। সার বিদ্যুতের দাম বাড়ার পরও কৃষক লাভবান হয়েছে। এতে কৃষক ও ভোক্তা সবাই খুশি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,
‘সরকার সাড়ে বারো লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করেছে। শতভাগ চুক্তি হয়েছে।
ইতোমধ্যে তিন লাখ পঁচিশ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। আশাকরি নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন হবে।’
তিনি আরও বলেন,
‘বিগত সাড়ে চার বছর ধরে করোনা মহামারি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ খাদ্য নিরাপত্তায় বাঁধা হয়ে দাড়িয়েছিল।
বিরোধী পক্ষগুলো লাখ লাখ মানুষ মারা যাবে বলে অপপ্রচার করেছিল। কিন্তু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে একজন মানুষও না খেয়ে মারা যায়নি।’
আরও পড়ুন:
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- টেকনাফে ৫ রোহিঙ্গা যুবককে অপহরণ
- ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩
- ফরিদপুরে গৃহবধূ হত্যায় স্বামী-ভাসুর গ্রেফতার
- চিত্রা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিহত
- ওড়িশায় ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী’র শোক
- কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি সহ নিহত ৩
- লালমনিরহাটে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার
- ‘১৭০০ মেগাওয়াট লোডশেডিং চলছে, থাকবে ২০-২৫ দিন’
- মমতাজ বেগমের রহস্যজনক মৃত্যুর সিআইডির তদন্ত শুরু
- ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন দুই বাংলাদেশী
- উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় দুই বাংলাদেশি আহত: উপহাইকমিশন
- ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পিষে গেছে একেকটি লোহার বগি!
- অফিসে আট ঘণ্টার ৬ ঘণ্টাই থাকেন বাথরুমে, চাকরি হারালেন যুবক
