ভারতের ওড়িশায় তিনটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রায় তিনশর মতো মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানিয়ে বলেন,
‘ভারতের ওড়িশায় একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষে শতশত মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ২৮৮ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ৮৫০ জন যাত্রী।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো অনেকের মরদেহ ট্রেনের মধ্যে আটকা পড়ে আছে।
সেগুলো উদ্ধার করতে তৎপরতা চালানো হচ্ছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- বিশ্বে আরও ১১৬ জনের মৃত্যু করোনায়
- ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩
- সংগীতশিল্পী ঐশী-মডেল সাকিব’র বিয়ে সম্পন্ন
- চিত্রা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিহত
- দেশের পাঁচটি অঞ্চলে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া
- সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ১০ টাকা জরিমানা
- চট্টগ্রামে পৌঁছেছে ডা. আফছারুল আমীনের মরদেহ
- কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি সহ নিহত ৩
- মমতাজ বেগমের রহস্যজনক মৃত্যুর সিআইডির তদন্ত শুরু
- ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পিষে গেছে একেকটি লোহার বগি!
- অফিসে আট ঘণ্টার ৬ ঘণ্টাই থাকেন বাথরুমে, চাকরি হারালেন যুবক

Comments are closed.