দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া । সে সব এলাকার নদীবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত ।
শনিবার (৩ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে
দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ অবস্থায় রোববার (৪ জুন) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
ঢাকা ও বরিশাল বিভাগসহ রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার,
চাঁদপুর, নোয়াখালী ও ফেণী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬-১০ কিলোমিটার।
আগামী তিন দিন সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
শনিবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৪০ মিলিমিটার।
আরও পড়ুন :
- চট্টগ্রামে পৌঁছেছে ডা. আফছারুল আমীনের মরদেহ
- সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ১০ টাকা জরিমানা
- ৪৭ হাজার ৩৭৪ হজযাত্রী পৌঁছেছেন সৌদি, ২ জন মৃত
- সৌদি আরবে ১২ হাজার ৯৩ জন অবৈধ বিদেশি গ্রেফতার
- মমতাজ বেগমের রহস্যজনক মৃত্যুর সিআইডির তদন্ত শুরু
- ভারতের ওড়িশায় দুই ট্রেনের সংঘর্ষ; বাংলাদেশি থাকার শঙ্কা
- লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ৩ সিএনজি যাত্রী নিহত, আহত ৫
- ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পিষে গেছে একেকটি লোহার বগি!
