লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪০), মিজানুর রহমান(৩৫) ও মুন্নি বেগম (৪৫) নামে তিন সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
এসময় সিএনজিতে থাকা আরও ৫ যাত্রী আহত হয়।
শুক্রবার লালমনিরহাটে রাত সাড়ে ১১টায় উপজেলার কাকিনা ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ ফজলুল করিম স্মৃতি কলম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রংপুর থেকে একটি সিএনজি পাটগ্রাম উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল।
পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার কাকিনা কবি শেখ ফজলুল করিম স্মৃতি কলম নামক স্থানে একটি মালবাহী ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি।
এসময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা নারীসহ ৫ জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্নি বেগম নামে যাত্রী সকালে মারা যান।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
ঘটনাস্থলে এক যাত্রী ও অপর এক যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়।
আরও পড়ুন :
- ১০ বছরের একটি শিশুকে ধর্ষণ, মৃত্যুর আগে জানাল
- ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩
- ৪০ তম বংশধর মোহাম্মদ মাহমুদ আশরাফ আল- জিলানীর আগমন
- ডলার সংকটের মধ্যে কমেছে প্রবাসী আয়
- পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ আজ
- আকাঙ্ক্ষা দুবের অন্তর্বাসে মিলল মৃত্যুরহস্যের আলামত
- স্টেডিয়ামে খেলার সময় বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু
- প্রক্সিকাণ্ডে এবার রাবি ছাত্রলীগের সহ-সম্পাদক আটক
- সংসদের বাজেট অধিবেশন বসছে বুধবার
- আজ থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা
- নারায়ণগঞ্জে শিশু হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
- অসহায় পরিচয়ে আশ্রয় নিয়ে শিশুকে অপহরণ, ১৫ হাজারে বিক্রি
