আকাঙ্ক্ষা দুবের অন্তর্বাসে মিলল মৃত্যুরহস্যের আলামত

শোবিজ দুনিয়ায় একের পর এক চলছে একাধিক তারকার রহস্যজনক মৃত্যুর ঘটনা। তন্মধ্যে অন্যতম রহস্যে ঘেরা মৃত্যু হলো অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের। গত ২৬ মার্চ সকালে বারাণসীর হোটেলের ঘর  থেকে উদ্ধার করা হয় আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত দেহ। 

সেখানে শুটিং করতে গিয়ে এমন দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হয়েছিলেন তিনি; যা নিয়ে তোলপাড় হয়েছিল বিনোদন দুনিয়া।

এরপর উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রীর প্রেমিক সমর সিংকে, এবার ফাঁস হলো আরও চাঞ্চল্যকর তথ্য।

আকাঙ্ক্ষার মৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে এসেছিল আরও বেশ কয়েকটি তথ্য।

মৃত্যুর আগে এক ব্যক্তি ১৭ মিনিটের জন্য দেখা করতে আসেন তার সঙ্গে। এরপরই কান্নার এক ভিডিও পোস্ট করেন। তারপরই ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার।

এদিকে, ময়নাতদন্তের রিপোর্টে কবজিতে ক্ষতের চিহ্নর পাশাপাশি যকৃতে পাওয়া গিয়েছিল ২০ মিলিলিটারের মতো এক তরল।

এবার অভিনেত্রীর মৃতদেহের জামাকাপড় পরীক্ষা-নিরিক্ষা করার রিপোর্টে যা পাওয়া গিয়েছে, তাতে রহস্য আরও ঘনীভূত হলো।

আকাঙ্ক্ষা দুবের অন্তর্বাসে বীর্যের সন্ধান পাওয়া গিয়েছে। ইতোমধ্যেই যা ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত সমর সিং, সন্দীপ সিং, সঞ্জয় সিং ও অরুণ পাণ্ডের ডিএনএর নমুনা সংগ্রহ করে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে।

তবে প্রশ্ন উঠছে, তাহলে কি মুত্যুর আগে শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন ভোজপুরী অভিনেত্রী? এমন প্রশ্নের উত্তর কেবল তদন্ত শেষ হলেই জানা যেতে পারে।

আরও পড়ুন:

এনএএন টিভি