চলচ্চিত্র অভিনেতা শরীফুল রাজের ফেসবুক থেকে ফাঁস হওয়ার ভিডিওর বিষয়ে অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, ভিডিওটা আমার ব্যক্তিগত মুহূর্তের।
বুধবার (৩১ মে) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন তিশা।
তাতে তিশা বলেন, ‘স্যোশাল মিডিয়াতে আমার যে ভিডিও আপ করা হয়েছে, সেটা আমার একান্তই ব্যক্তিগত ভিডিও।
৬-৭ বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেয়ার কিছু আছে বলে মনে করি না।
তাই আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশে এতটুকুই বলব, ৬-৭ বছর আগের সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না, প্লিজ।’
তিনি আরও লেখেন, ‘ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেল, পত্রিকা, অনালাইন নিউজ, ফেসুবক গ্রুপ ও কমেন্টে বলা হচ্ছে/লেখা হচ্ছে
‘শরীফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’।
আপনাদের বলছি, এই ভিডিওর মধ্যে শরীফুল রাজ কোথা থেকে এলো?
কী গোপনীয়তা এখানে? তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলেই কেন ভাবছেন সেখানে আমি তার সাথে আছি।
ভিডিওতে আমি একা এবং সেটা কোনো আপত্তিকর বা গোপন ভিডিও না, বরং সেটা আমার ব্যক্তিগত মুহূর্তের ৷
সুতরাং ‘আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’ শব্দগুলো কারেকশন করা উচিত। এটা বিব্রতকর এবং অসম্মানজনক।’
দেশে ফিরে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলেও জানান অভিনেত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ মে) মধ্যরাতে শরীফুল রাজের ফেসবুকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির কিছু ছবি ও ভিডিও প্রকাশ করা হয়, যা নেটদুনিয়ায় এখন ভাইরাল।
আরও পড়ুন :
