নরসিংদীর তিন হোটেল ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল-রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ মে) মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

জরিমানা করা হোটেল ও রেস্টুরেন্টগুলো হলো— রায়পুরা কাচ্চি ঘর, জান্নাত হোটেল ও চাঁন মিয়া হোটেল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন,

‘বাংলাদেশ হোটে রেস্টুরেন্ট আইন ২০১৪ এর ৭ ধারায় লাইসেন্স দেখাতে না পারায় এ আইনের ১৯ ধারায় রায়পুরা কাচ্চিঘরকে ৩০ হাজার টাকা, জান্নাত হোটেল মালিককে ৩০ হাজার টাকা ও চাঁন মিয়া হোটেলের মালিককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

প্রতি মাসে হোটে রেঁস্তোরায় এ অভিযান চালানো হবে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।

আরও পড়ুন:

এন এ এন টিভি