নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা নিধন; ২ জেলে আটক

পটুয়াখালীর মহিপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা নিধনের অপরাধে দুই জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

বুধবার (৩১ মে) ভোর ৬টায় বঙ্গোপসগরের আন্ধারমানিক নদীর মোহনা থেকে অবৈধ মশারি জাল দিয়ে রেণু পোনা নিধনের সময় মহিপুরের নিজামপুর গ্রামের নিজাম উদ্দীন চৌকিদার ও হাবিব তালুকদার নামের দুই জেলেকে আটক করা হয়।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ আখতার মোর্শেদ বলেন,

‘সরকার কর্তৃত্ব ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। তারা নিষেধাজ্ঞা অমান্য করে পোনামাছ ধরায় তাদের আটক করা হয়েছে। আটককৃত দুই জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি