চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন হলিউড অভিনেতা আল পাচিনো। বর্তমানে ৮৩ বছর বয়স এই কিংবদন্তি অভিনেতার।
তার ২৯ বছর বয়সী বান্ধবী নূর আলফাল্লাহ বর্তমানে গর্ভবতী। গর্ভাবস্থার অষ্টম মাসে রয়েছেন তিনি।
২০২২ সালের এপ্রিল মাস থেকে পাচিনোর সঙ্গে সম্পর্ক রয়েছে নূরের।
২০২২ সালে পাচিনোর ৮২তম জন্মদিনে প্রথমবার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তারকাকে।
আর সম্পর্কের বছর ১ পেরোতেই এলো সুখবর। দুজনের বয়সের পার্থক্য ৫৪ বছরের হওয়ায় সে সময় তুমুল সমালোচনার মুখেও পড়েন পাচিনো।
এতে যদিও প্রেমে কোনো ঘাটতি হয়নি তাদের। করোনার সময় থেকেই একে-অপরের সঙ্গে সময় কাটানোর শুরু দুজনের।
তারপর প্রেম আর এখন সন্তানের মুখ দেখতে চলেছেন এই জুটি। পাচিনোর স্ত্রী নূর পেশায় এক জন চলচ্চিত্র প্রযোজক।

তিনি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে বড় হয়েছেন। তার বাবা কুয়েতি হলেও মা আমেরিকার বাসিন্দা।
আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। তার মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট। প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি অ্যাঞ্জেলোর সঙ্গেও যমজ সন্তান রয়েছে পাচিনোর।
তাদের নাম অ্যান্টন ও অলিভিয়া।
‘গডফাদার’ ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘সার্পিকো’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘সি অব লভ’,
‘হিট’, ‘দ্য ইনসাইডার’-সহ হলিউডের একাধিক কালজয়ী চলচ্চিত্রের মুখ আল পাচিনোকে সামনে দেখা যাবে ‘মোদি’ নামক বায়োপিকে।
ইতালীয় শিল্পী আমেদিও মোদিল্লিয়ানির জীবনী নির্ভর সিনেমাটি পর্দায় ফুটিয়ে তোলা হবে। বায়োপিকটি তৈরি করছেন জনি ডেপ।
বন্ধুমহলে ‘মোদি’ নামে পরিচিত ছিলেন মোদিল্লিয়ানি, সেই থেকেই এই নামকরণ সিনেমাটির।
সূত্র : ডেইলি মেইল
আরও পড়ুন :
- ঈদুল আজহা সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা
- একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু আজ
- প্রক্সিকাণ্ডে এবার রাবি ছাত্রলীগের সহ-সম্পাদক আটক
- মানিকগঞ্জে কলেজ মাঠে প্রাইভেটকার চাপায় নিহত ১
- আগামী ১৪ জুন থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- যুক্তরাষ্ট্র থেকে নতুন কোনো নিষেধাজ্ঞা আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
