যুক্তরাষ্ট্র থেকে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার (৩১ মে) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে কোনো নিষেধাজ্ঞা আসার সুযোগ নেই। রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে ঢাকা।
শেখ হাসিনাকে বিদেশি শক্তি সরাতে পারবে না মন্তব্য করে শাহরিয়ার আলম বলেন,
‘কোনো বিদেশি শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না।’
আন্তর্জাতিক কোনো জোটে অংশ নেওয়ার বিষয়ে ঢাকার ওপর কোনো চাপ নেই জানিয়ে তিনি বলেন,
‘চীন নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশ এখনো যোগ দেয়নি। আন্তর্জাতিক কোনো জোটে অংশ নেয়ার বিষয়ে ঢাকার ওপর কোনো চাপ নেই।’
কানাডা ৫০ হাজার রোহিঙ্গা নিতে চেয়েছিল, বাংলাদেশ পাঠায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য ভুল বলে জানান শাহরিয়ার আলম।
রোহিঙ্গা সংকট সমাধানে অর্থনৈতিকভাবে অগ্রসর দেশগুলো ও জাতিসংঘকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে কাজ হচ্ছে না।
আরও পড়ুন :
- বালির মধ্যে ব্যবসায়ীর লাশ
- ঝিনাইদহে কুকুরের কামড়ে আহত ১৪
- রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
- সংসদের বাজেট অধিবেশন বসছে বুধবার
- আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ
- পটুয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার হজযাত্রী
- কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গণধর্ষণ
- আড়াই মাস বয়সী ছেলের গলায় পা দিয়ে হত্যাচেষ্টা!
- নোয়াখালীতে আম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- সাভারে সিঁড়ি কোঠা থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
- আজ থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা
- প্রযোজক পীযূষ আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার
- সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক
- দেবের সিনেমাতে অভিষেক ঘটছে ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষার
