চলতি বছর এখন পর্যন্ত ৩৮ হাজার ২৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ২১৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩১ হাজার ৮১০ জন।
হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে (৩১ মে রাত ২টা ৫৯ মিনিট) এ তথ্য জানানো হয়েছে।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, ৩০ মে রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম,
কনসাল (হজ) মো. আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে।
শেষ হজ ফ্লাইট আগামী ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।
আরও পড়ুন :
- আজ থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা
- দেবের সিনেমাতে অভিষেক ঘটছে ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষার
- সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক
- নিতাইগঞ্জ ও দিগুবাবু বাজারে ভোক্তা অধিকারের অভিযান
- টানবাজারে ১৫ তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- তানজিন তিশা ‘মদ্যপ’ অবস্থায়, নেটিজেনদের সমালোচনার ঝড়
- অসহায় পরিচয়ে আশ্রয় নিয়ে শিশুকে অপহরণ, ১৫ হাজারে বিক্রি
- জেসমিন হত্যায় তদন্ত শুরু করেছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি
- কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার
- জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে তৈমূরের খাদ্য বিতরণ
