বালির মধ্যে ব্যবসায়ীর লাশ

বালির গাঁদা থেকে লাল্টু মিয়া (২৮) নামের এক বালি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। নিহত লাল্টু মিয়া উপজেলার পুড়াঁপাড়া গ্রামের খেদের আলীর ছেলে।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

লাল্টুর ভাগ্নে ইয়াকুব আলী অভিযোগ করে জানান, তার মামার সঙ্গে ৩ শতক জমি নিয়ে প্রতিবেশী আলমাস আলী, জাব্বারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাদশা, পলাশ, মমতাজ, জনি, জসিম ও সেন্টুর সঙ্গে বিরোধ চলছে। জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ এদের সাথে মামলা মোকদ্দমা চলছে। তারাই মামাকে হত্যা করে ফেলে রেখেছে বলে দাবি করেন তিনি।

এর আগেও জনি ও সেন্টু মামাকে মাথায় আঘাত করে মাথা ফাটিয়েছে। সে মামলায় তারা জেলও খেটেছে। বিভিন্ন সময় তারা হত্যার হুমকি দিয়ে আসছিল।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। বালির ব্যবসা বা জমি সংক্রান্ত কোনো বিরোধ আছে কিনা সেটা খোঁজ নিয়ে বলা যাবে।

আরও পড়ুন :