নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন বছরের এক শিশু অপহরণের পর হত্যার মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- জাকির হোসেন, শাহজালাল ও আশরাফুল।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামীরদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পিতা ও মামলার বাদী আনোয়ার হোসেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ অক্টোবর রূপগঞ্জের ভুলতা টেকপাড়া এলাকায় থেকে নিখোঁজ হয় তিন বছরের শিশু জুই আক্তার। পরে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় থানায় মামরা দায়ের করেন নিহত শিশুর পিতা আনোয়ার হোসেন।
এ ঘটনায় মোট ১৬জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
- মৃদু তাপপ্রবাহ বাড়তে পারে আজ
- রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ফের তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ
- জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ
- চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
- গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য নিহত
- রাজধানীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার
- নড়াইলে শ্মশান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার
- বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো বসতঘর
- নারায়ণগঞ্জে নারীর লাশ ঘরে ফেলে পালিয়েছে স্বামী
- মাদারীপুরে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করলো প্রশাসন
- এবার ঈদেও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- রাজের স্ক্যান্ডালে সুনেরা‘র অভিযোগ নিয়ে সরব পরীমনি!
- দিনাজপুরে ভারত থেকে আসা ট্রাক থেকে বিদেশি মদ উদ্ধার
