গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
মৃত ওই পুলিশ সদস্যের নাম আব্দুল বাতেন (৫৫)। তিনি সিরাজগঞ্জ জেলার সাহাদাতপুর থানা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। টঙ্গী রেলওয়ের পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্তব্যরত ছিলেন।
রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা যায়,
সকালে টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করছিলেন আব্দুল বাতেন।
এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছালে পেছন দিক থেকে আব্দুল বাতেনকে ধাক্কা দেয়। এ সময় তিনি রেল লাইনের উপর পড়ে যান। পরমুহুর্তে ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পর টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের অন্য সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিস মজিদ বলেন,
‘রোগীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার শরীরের বাঁ পাশের অংশটি থেঁতলে যায়।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতালেই তার মৃত্যু হয়। ’
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল বলেন,
‘ফাঁড়ি ইনচার্জ এই মুহূর্তে পুলিশ নেই। পুলিশের অন্য সদস্যরা হাসপাতালে রয়েছেন।’
আরও পড়ুন:
- মৃদু তাপপ্রবাহ বাড়তে পারে আজ
- নড়াইলে শ্মশান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার
- বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো বসতঘর
- এবার ঈদেও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- তারেক-জোবায়দা’র বিরুদ্ধে ৩ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
- জেসমিন হত্যায় তদন্ত শুরু করেছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি
- গদবাধা ৯টা – ৫টা চাকরি; বিরক্ত হয়ে জঙ্গলে চলে গেলেন যুবক
- মসলার বাজার নিয়ন্ত্রণে আজ থেকে মাঠে নামছে ভোক্তা অধিকার
- নির্মাণাধীন উড়ালসড়কের রড পড়ে শিশুর মস্তক এফোঁড়-ওফোঁড়
- নারায়ণগঞ্জের সোনারগাঁও ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড
- কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার
