এবার ঈদেও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ জুন

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১৪ জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে।

মঙ্গলবার (৩০ মে) রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন,

‘১৪ জুন থেকে ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ঈদে ৮ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবেও বলে জানান রেলমন্ত্রী ‘

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ অথবা ৩০ জুন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

আশা করা যাচ্ছে, প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে লাখ লাখ মানুষ রাজধানী থেকে ছুটে যাবেন দেশের নানা গন্তব্যে। বরাবরের মতোই নগরবাসীর ঈদযাত্রায় পছন্দের শীর্ষে থাকবে রেলযাত্রা।

আরও পড়ুন:

এনএএন টিভি