ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে একটি পর্যটকবাহী বাস। এতে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, বাসে মোট ৭৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে,
‘মঙ্গলবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের কাছে একটি খাদে উলটে পড়ে পর্যটকদের একটি বাস।
পাঞ্জাবের অমৃতসর থেকে পর্যটকবাহী দূরপাল্লার বাসটি কাটরার দিকে যাচ্ছিল। ওই বাসে চড়ে কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছিলেন পুণ্যার্থীরা।’
অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জম্মুর ডেপুটি কমিশনার অভনি লাভাসা জানিয়েছেন,
‘কাটরা থেকে ১৫ কিলোমিটার দূরে ঝাজ্জার কোটলি নামের এলাকায় জাতীয় সড়কের কাছে গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। জোর কদমে চলছে উদ্ধারকাজ।’
সিআরপিএফ কমান্ডান্ট অশোক চৌধুরী জানিয়েছেন,
‘উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
এর আগে, গত বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ ঘটনা ঘটে জম্মু ও কাশ্মিরে ।
পাহাড়ি রাস্তা ও খাড়া বাঁকের জন্য কাশ্মিরের পথে গাড়ি চালানো সমতলের তুলনায় অনেক কঠিন। সেখানে মুহূর্তের অসাবধানতা ডেকে আনতে পারে মৃত্যু।
আরও পড়ুন:
- হজের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী
- তেলুগু সুপারস্টার সর্বানন্দ সড়ক দুর্ঘটনার কবলে
- করোনায় এক দিনে শনাক্ত ছাড়াল ১৫০
- কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার
- নিতাইগঞ্জ ও দিগুবাবু বাজারে ভোক্তা অধিকারের অভিযান
- হকি কোম্পানী হত্যা মামলায় বাবা ও ছয় ছেলের যাবজ্জীবন
- কক্সবাজারের ভ্যাট কমিশনারকে হাইকোর্টে তলব
- ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমারের নিয়োগ স্থগিত
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
- কক্সবাজারের ভ্যাট কমিশনারকে হাইকোর্টে তলব

Comments are closed.