সড়ক দুর্ঘটনার কবলে সর্বানন্দ । হায়দরাবাদের জুবিলি হিলসের রাস্তায় তেলুগু সুপারস্টারের গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ে। তারপরেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নায়কের জন্য দুশ্চিন্তায় ভক্তরা। সদ্যই নিজের স্বাস্থ্য সম্পর্কে একটি বিবৃতি জারি করেন অভিনেতা।
ঘটনা সূত্রে জানা যায়,
‘হায়দরাবাদের ফিল্মনগরের কাছে হঠাৎ সর্বানন্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে।
ঘটনার পরেই স্থানীয়রাই নায়ককে উদ্ধারে এগিয়ে আসেন। তারাই ফার্স্ট এইড করেন এবং হাসপাতালে নিয়ে যান। খবর ছড়িয়ে পড়ে দ্রুত। আতঙ্কিত হয়ে পড়েন ভক্তরা। তবে তিনি সকলকে আশ্বস্ত করতে একটি পোস্ট করেন।’
সর্বানন্দ লেখেন,
‘আমাকে নিয়ে সড়ক দুর্ঘটনার একটি খবর ছড়িয়েছে আজ। দুর্ঘটনাটি খুব গুরুতর কিছু ছিল না। একদম ঠিক আছি, বাড়িতেই আছি নিরাপদে।
সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমি সু্স্থ। দুশ্চিন্তার কোনো কারণ নেই। সকলকে ভালোবাসা জানাই আমাকে স্বাস্থ্য নিয়ে ভাবার জন্য।’
দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর সর্বানন্দের গাড়ির একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে,
‘রাস্তার পাশে পার্ক করানো আছে গাড়িটি। এয়ার ব্যাগগুলো বের করা হয়েছে। দেখেই মন হবে যে দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল।’
আরও পড়ুন:
- করোনায় এক দিনে শনাক্ত ছাড়াল ১৫০
- কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার
- নিতাইগঞ্জ ও দিগুবাবু বাজারে ভোক্তা অধিকারের অভিযান
- হকি কোম্পানী হত্যা মামলায় বাবা ও ছয় ছেলের যাবজ্জীবন
- কক্সবাজারের ভ্যাট কমিশনারকে হাইকোর্টে তলব
- ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমারের নিয়োগ স্থগিত
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
- কক্সবাজারের ভ্যাট কমিশনারকে হাইকোর্টে তলব
