ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া উত্তম কুমার রায়ের নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুল জারিসহ এই আদেশ দেন।
রুলে উত্তম কুমার রায়ের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আগামী ৪ সপ্তাহের মধ্যে ওয়াসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
এর আগে গত ১৮ জানুয়ারি বাণিজ্যিক ব্যবস্থাপক পদে উত্তম কুমারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় ঢাকা ওয়াসা।
পরে ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।
ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সরকার ১৫ মে রিটটি দায়ের করেন।
রিটে ওয়াসার প্রবিধিমালা, ২০১০ লঙঘন করে উত্তম কুমারকে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
আরও পড়ুন :
- “আমরাও মানুষ মানবিক সংগঠনের” উদ্যোগে ক্যাম্পেইন অনুষ্ঠিত
- বিদ্যুতের দাম বাড়াতে চায় না জানালেন খনিজসম্পদ প্রতিমন্ত্রী
- বগুড়ায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
- পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে জাহাজ
- এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগ
- শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ফতুল্লা স্টেডিয়াম সংস্কারে আড়াইশ’ কোটি টাকা বরাদ্দ
- সংঘর্ষ মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপি
- পরিচয় শনাক্তে ঢাবি ছাত্রীদের মুখমণ্ডল খোলা রাখতে হবে
- পরিচয় শনাক্তে ঢাবি ছাত্রীদের মুখমণ্ডল খোলা রাখতে হবে
- তারেক-জোবায়দা’র বিরুদ্ধে ৩ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
- শান্তিপূর্ণ পরিবেশের কারণেই ভোটের অধিকার নিশ্চিত হয়েছে : প্রধানমন্ত্রী
- শুক্রবার নারায়ণগঞ্জে আসছে সৈয়দ আশরাফী আল জিলানী
- লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩
- গাজীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত
- চট্টগ্রামে বসতঘরে অগ্নিকান্ড; দুই সন্তানসহ মায়ের মৃত্যু
- এসএসসি পরীক্ষার কেন্দ্রের পাশে বিএনপি সমাবেশ!
- সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদের’ বিষয় খোলসা করলেন মিথিলা!
- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে শিশুর লাশ উদ্ধার
- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে শিশুর লাশ উদ্ধার
- হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩
- ‘সাকিবের বিকল্প বোলার-ব্যাটিংয়ে এখনো তৈরি হয়নি’
- খাগড়াছড়িতে নোমানের গাড়িতে হামলার অভিযোগ, আহত ৫
- মৌলভীবাজারের খামারিরা কোরবানির বাজার ধরতে প্রস্তুত
