দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা বিস্ফোরণ; ৩ শিশু আহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত হয়েছে।

রোববার (২৮ মে) সন্ধ্যার দিকে উপজেলার তালসার বাজার পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো— ওই এলাকার ইসাহাক আলী পাঠানের ছেলে আব্দুল আজিজ বন্ধন (৯),

ইসাহক আলীর ৯ মাস বয়সী নাতি খালিদ ও ভাই খোকন পাঠানের মেয়ে মারিয়া (১১)।

এর মধ্যে, বন্ধনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে ইসাহাক আলী পাঠান জানান,

‘শনিবার রাত ১০টার দিকে তার বাড়ির ছাদে শব্দ শুনতে পান। পরে অনেক খোঁজাখুজির পর তখন কিছু পাননি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

সেই সঙ্গে রাতে বোমা হামলা তারা ঘটিয়েছে বলে স্বীকার করে বলে বাড়িতে বোমা নিক্ষেপ করা আছে।

এ ঘটনার পর রোববার সন্ধ্যায় শিশু বন্ধন, খালিদ ও জুথি বাড়ির উঠানে খেলতে যায়।

সে সময় কালো টেপ মোড়ানো বল আকৃতির একটি বস্তু দেখে খেলতে গিয়ে ছুঁড়ে মারে বন্ধন। এতে বোমাটি বিস্ফোরণ হলে বন্ধনসহ ৩ জন আহত হয়।

সেখান থেকে বন্ধনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য দুইজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,

‘বিষয়টি তেমন গুরুতর না। পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে একটি শিশু সামান্য আহত হয়েছে।’

আরও পড়ুন :

এন এ এন টিভি

Share this news as a Photo Card