ফাতিমা সানা শেখ বলিউডের পরিচিত মুখ। অনেক দিন থেকে অভিনয় করলেও সামনের সারিতে আসার সুযোগ পান ‘দঙ্গল’ ছবিতে কাজ করে। আর সেই থেকে বলিউডের জনপ্রিয় তারকা আমির খানের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে।
এদিকে, আমিরের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেছেন, খুব শীঘ্রই তারা বিয়ে করতে যাচ্ছেন।
আমির ও ফাতিমা এ নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি। চলচ্চিত্র সমালোচক কামাল আর খান এক টুইটে লেখেন-
‘শিগগিরই নিজের মেয়ের বয়সি ফাতিমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফাতিমার সঙ্গে প্রেম করছেন আমির।’
এদিকে, মুম্বাইয়ে যে জিমে আমির ব্যায়াম করেন, সেখানেই নিয়মিত যান ফাতিমা। পারিবারিক আয়োজনেও তাদের একসঙ্গে দেখা যায়।
‘দঙ্গল’ ছবির কাজ শেষ হওয়ার পর আমির খান ফাতিমাকে নিজের প্রোডাকশন হাউসে সহকারী পরিচালকের কাজ দেন। এসব থেকেই প্রেমের কানাঘুষা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, আমির খান ১৯৮৬ সালের ১৮ এপ্রিল রীনা দত্তকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান— ছেলে জুনায়েদ আর মেয়ে ইরা।
২০০২ সালে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালের জুলাইয়ে তারা বিচ্ছেদের ঘোষণা দেন।
এবার শোনা যাচ্ছে, তৃতীয়বারের মতো বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই বলিউড তারকা।
আরও পড়ুন :
- বিশেষজ্ঞরা বলছেন পাঁচ খাবার বয়স দ্রুত বাড়িয়ে দিচ্ছে
- হবিগঞ্জের পাইকারি বাজারে মাছের সরবরাহ বেড়েছে
- ফতুল্লা স্টেডিয়াম সংস্কারে আড়াইশ’ কোটি টাকা বরাদ্দ
- ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চার দেশ
- আড়াইহাজারে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
- হবিগঞ্জের পাইকারি বাজারে মাছের সরবরাহ বেড়েছে
- লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩
- ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী
- আমন ধানের আবাদ বাড়াতে ৩৩ কোটি টাকার প্রণোদনা
- রূপগঞ্জে ওয়ার্ড উপ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- কোরবানির পশু প্রস্তুত হচ্ছে শেরপুরের প্রাকৃতিক পরিবেশে
- ৩৮ দিনের শিশুর মরদেহ ভাসছিলো গোয়ালঘরের গামলায়!
- সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদের’ বিষয় খোলসা করলেন মিথিলা!
