৩৮ দিনের শিশুর মরদেহ ভাসছিলো গোয়ালঘরের গামলায়!

রাজশাহীর মোহনপুরে গোয়ালঘরের গামলা থেকে ৩৮ দিনের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গরুর খাবার দেওয়া গামলার পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। 

শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বগপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম আয়েশা খাতুন। শিশুটি একই গ্রামের তানিয়া খাতুনের মেয়ে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বিষয়টি নিশ্চিত করে জানান,

‘গতকাল বিকেলে শিশুটিকে ঘরে ঘুমিয়ে রেখে বাথরুমে যান মা তানিয়া খাতুন। বাথরুম থেকে বেরিয়ে পাশের বাড়িতে কুকুরের কামড়ের কথা শুনে সেখানে যান।

এদিকে পাশের বাড়ির সুমনের স্ত্রী রোজিনা তানিয়াকে ডাকতে গিয়ে গোয়ালঘরে গরুর খাবারের জন্য রাখা গামলায় ৩৮ দিনের বাচ্চাটিকে ভেসে থাকতে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন নবজাতককে মৃত অবস্থায় পান।’

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় একটি মামলা দায়ের হবে বলেও জানান ওসি।

আরও পড়ুন :

এনএএন টিভি