৭ বছরের শিশুর পেট থেকে ২ কেজি ওজনের টিউমার অপসারণ

রাজধানীর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতাল ইমরান হোসেন নামে ৭ বছরের এক রোগীর পেট থেকে ২ কেজি ওজনের ১২ সেন্টিমিটার প্রস্থ ও ১১ সেন্টিমিটার দৈর্ঘ্যের মেসেন্টোরিক সিস্ট (যেটি বিরল পেটের টিউমারগুলির একটি) টিউমার অপসারণ করা হয়েছে।

গত ২৫ মে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. আকরাম হোসেনের নেতৃত্বে এ অস্ত্রোপচার করা হয়।

এরপর, শনিবার (২৭ মে) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়,

‘গণস্বাস্থ্য নগর হাসপাতালে অল্প খরচে ইমরান হোসেন নামে ৭ বছর বয়সী এক রোগীর পেট থেকে ২ কেজি ওজনের মেসেন্টোরিক সিস্ট টিউমার অপসারণ করা হয়েছে।

টিউমারটি দৈর্ঘ্য ছিল ১১ সেন্টিমিটার ও প্রস্থে ১২ সেন্টিমিটার।

গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. আকরাম হোসেনের নেতৃত্বে একদল চিকিৎসক সফলভাবে অপারেশন সম্পন্ন করেন।

অপারেশন টিমে অন্যদের মধ্যে ছিলেন অ্যানেসথেসিয়া কনসালটেন্ট ডা. গোলাম রাব্বানী, সহকারী অধ্যাপক ডা. নাজিবুল ইসলাম, ডা.সিরাজ শাওন ডা.জনি, ডা.জেরিন, ডা. ফোয়াদ প্রমুখ।’

এতে আরও বলা হয়,

শিশুটি পাঁচ বছর থেকে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন।

এরপর ২৭ দিন শিশু হাসপাতালে অপেক্ষা করেও অপারেশনের তারিখ না পেয়ে আমিরের স্বজনরা গত ২৫ মে মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর

হাসপাতালে সুনামধন্য জেনারেল সার্জারি অধ্যাপক মো. আকরাম হোসেনের অধীনে ভর্তি হন।

গণস্বাস্থ্যে ভর্তির পর চিকিৎসকরা রোগীর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে তার বিপদ বুঝে

দ্রুত সময়ের মধ্যে গত ২৩ মে বেলা ১২ টা দুপুর ২ টা পর্যন্ত  দুই  ঘণ্টাব্যাপী অপারেশনের মাধ্যমে টিউমারটি অপসারণ করেন। মাত্র ২৮ হাজার টাকা খরচে এ অপারেশন করা হয়।

বাংলাদেশেই অন্যসব বেসরকারি হাসপাতালে এ ধরনের টিউমার অপারেশন ২ থেকে আড়াই লাখ টাকা খরচ হতো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুরে রোগীর ফলোআপ দেখতে এসে অধ্যাপক ডা. আকরাম হোসেন বলেন,

‘রোগীর টিউমার অস্বাভাবিকভাবে দ্রুত সময়ে যেভাবে বেড়ে যাচ্ছিলো।

অপারেশনটি আরও দেরি করলে রোগীর জীবন বিপন্ন হওয়া ছাড়াও টিউমার থেকে জটিল রোগ ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল।

শিশুর পেট থেকে ২ কেজি ওজনের মেসেন্টেরিক সিস্ট টিউমারটি অপারেশনের কারণে শিশুটি এখন বিপদমুক্ত।

আশা করি, এখন ইমরান হোসেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন।

এ ধরনের বড় টিউমারের রোগী সারাদেশে খুব একটা অপারেশন হয় না বলেও জানান তিনি।

এনএএন টিভি