চট্টগ্রামে বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায় বসতঘরে আগুন লেগে মা ও দুই সন্তানসহ চারজন দগ্ধ হয়েছেন।
রোববার (২৮ মে) বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন, নুরনাহার বেগম (৩০), তার দুই সন্তান ফারিজা আক্তার (৩) ও মারুফ (১) এবং প্রতিবেশী ঈমাম উদ্দিন ইমন (২৩)।
চট্টগ্রামে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, রোববার সকালে পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানি বাড়িতে কাঁচা বসতঘরে আগুন লাগে।
এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়জন মালিকের ছয়টি টিনের বসতঘর পুড়ে গেছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, রোববার সকালে তোতা মিয়া নামে একজনের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
দু’টি বসতঘর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন :
- ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকার বেশি নিলে ব্যবস্থা
- কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে নিহত ২
- এসএসসি পরীক্ষার কেন্দ্রের পাশে বিএনপি সমাবেশ!
- দিনাজপুরে মাদ্রাজি, চায়না থ্রি ও বেদানা জাতের লিচু
- জামালপুরে গাছের সঙ্গে বেঁধে দুই স্কুলছাত্রকে নির্যাতন
- সমুদ্রসৈকতে ডুবে যাওয়া দুই পর্যটককে জীবন্ত উদ্ধার!
- নড়াইলে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Comments are closed.