দিনাজপুরে বাজারে উঠতে শুরু করেছে মাদ্রাজি, চায়না থ্রি ও বেদানা জাতের লিচু।
প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে যাচ্ছে এখানকার লিচু। তবে ব্যবসায়ীদের দাবি, এবার মৌসুমের শুরুতেই দাম চড়া।
দিনাজপুর শহরের কালীতলা পৌরসভার নিউমার্কেটের আড়ত ও ফলের দোকানগুলোতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা।
কেউ খুচরা বিক্রি করছেন, কেউবা দিচ্ছেন আড়তে। ক্রেতা দাম জিজ্ঞেস করতেই সবুজ পাতায় মোড়ানো রসালো লাল লিচুর থোকা উঁচিয়ে ক্রেতাকে আকৃষ্ট করছেন বিক্রেতারা।
সরেজমিন বাজার দেখা যায়, বাজারে প্রতি ১০০ পিস মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা,
প্রতি ১০০ পিস বেদানা লিচু ৫০০ থেকে ৬৫০ টাকা ও প্রতি ১০০ পিস চায়না থ্রি জাতের লিচু বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৯০০ টাকা।
তবে খরার কারণে প্রচুর লিচু নষ্ট হয়েছে এবার। না হলে লিচু বিক্রি করে অধিক লাভ করা সম্ভব হত।
আর পাইকার ও ব্যবসায়ীরা জানান, বাজরে লিচুর প্রচুর সরবরাহ রয়েছে।
তবে গত বছরের তুলনায় বাজারে লিচুর দাম অনেক বেশি। এ ছাড়া লিচুর আকারও তুলনামূলক ছোট।
এদিকে লিচুর ভালো দাম পাচ্ছেন বলে জানান আড়তদাররা। তারা বলেন, এখানকার লিচু সুস্বাদু ও রসালো হওয়ায় দেশজুড়ে বেশ চাহিদা রয়েছে।
এবার বাজারে মাদ্রাজি লিচুর সরবরাহ বেশি। বাজারে লিচুর আমদানি ভালো হওয়ায় দামও বেশি পাওয়া যাচ্ছে।
আর জেলা কৃষি অফিসের তথ্য বলছে, দিনাজপুরের ১৩ উপজেলায় ৫ হাজার ৯০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার মেট্রিক টন।
আরও পড়ুন :

Comments are closed.