নড়াইলে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ

নড়াইলের নড়াগাতীতে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে আশিকুর রহমান খান (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৭ মে) দুপুর ১টার দিকে নড়াগাতি থানার মহাজন উত্তর পাড়া মসজিদ সংলগ্ন নবগঙ্গা নদীর ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ আশিকুর খান নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া গ্রামের মো.আছির খানের ছেলে।

ঘটনার বর্ণনা দিয়ে আশিকুরের সঙ্গে গোসল করতে যাওয়া অভি জানান,

‘তারা এক সঙ্গে গোসল করছিল এবং তার সাবানও আশিক নিয়েছিল। গোসল শেষে অভি ওপরে চলে আসেন। কিন্তু আশিক পানিতে ডুব দিয়ে আর উঠেনি। পরবর্তীতে স্থানীয়দের জানালে খোঁজা শুরু করেও না পেয়ে পুলিশকে খবর দেয়।’

বড়দিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

‘একটা ছেলে নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করছি। ফায়ার সার্ভিসও চলে এসেছে। উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।’

এ বিষয়ে কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার আব্দুল হন্নান বলেন,

‘নড়াইল কন্ট্রোল রুমের মাধ্যমে খুলনা ডুবু্রি দলকে জানানো হয়েছে। তারা আসলে আমাদের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু হবে।

তবে এদিন সন্ধ্যা পর্যন্ত খুলনা থেকে ডুবুরি দল আসার কোনো খবর পাওয়া যায়নি।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card