সফর করতে ওআইসি মহাসচিব ঢাকায় এসেছেন

ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন। 

শনিবার (২৭ মে) দুপুরে হজরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ ও আইইউটির ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

সফরে হুসেইন ইব্রাহিম তাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রসঙ্গত, গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির  ৩০ মে অনুষ্ঠেয় ৩৫তম সমাবর্তনে যোগ দেবেন ওআইসি মহাসচিব ।

তিনি এই সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

আরও পড়ুন :

এন এ এন টিভি