কলকাতা বিমানবন্দরে পুলিশের হাতে হেনস্তার শিকার অভিনেতা মৈনাক বন্দোপাধ্যায় ও তার স্ত্রী ঐশ্বর্য।
শুক্রবার (২৭ মে) রাতে বিমানবন্দরে দাঁড়িয়ে ফেসবুক লাইভে হেনস্তার কথা জানান তারা।
কলকাতা বিমানবন্দরে স্ত্রীকে নিতে গিয়েছিলেন মৈনাক। অভিনেতার অভিযোগ, সেই সময়ই স্ত্রী ও তাকে হেনস্তা করে পুলিশ।
জানা যায়, স্ত্রীকে নিতে বিমানবন্দরে গাড়ি নিয়ে হাজির হন মৈনাক। বিমানবন্দরের ১-বি গেটের সামনে গাড়ি দাঁড় করানোর পরই হঠাৎ করে পুলিশ অভিনেতা ও তার স্ত্রী ওপর চিৎকার করতে শুরু করে। ফেসবুক লাইভে এমনটাই অভিযোগ মৈনাকের।
অভিনেতা জানান,
‘তার স্ত্রীয়ের সঙ্গে ছিল ভারী লাগেজ। তা নিয়ে গাড়িতে উঠতে একটু সময় তো লাগবেই।
কিন্তু পুলিশ খুবই অভদ্র ব্যবহার শুরু করেন তাদের সঙ্গে। এমনকি, অভিনেতার অভিযোগ পুলিশ তার স্ত্রীয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করেছে।
অভিনেতা মৈনাক আরও এক ব্যক্তির ওপর অভিযোগের আঙুল তুলেছেন। তবে নীল জামা পরা এই ব্যক্তির পরিচয় জানা নেই।’
অভিনেতা ও তার স্ত্রীয়ের দাবি, এই ধরনের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। পুলিশের এ রকম ব্যবহার কোনমতেই মেনে নেওয়া যায় না।
সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন মৈনাক। শুধু তাতেই সীমাবদ্ধ থাকেননি অভিনেতা। সিরিয়াল থেকে ওয়েব, সব মাধ্যমেই নিজের পরিচিতি গড়ে তুলেছেন। বর্তমানে ‘ধুলোকণা’ ধারাবাহিকের অভিনয় করছেন।
আরও পড়ুন :
- হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩
- চকরিয়ায় বন বাগান দখলকারীদের গ্রেফতার
- চাঁপাইনবাবগঞ্জে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব -৫
- রায়পুরায় আব্দুল গফুর এর স্বরনে আলোচনা সভা ও গনভোজ
- অধিকার সংরক্ষণ অধিদফতর জরিমানা করেছে লাভল্যান্ডকে
- মুন্সিগঞ্জের মিরকাদিম পাইকারি মাছের বাজারে ভিড়
- সাজাপ্রাপ্ত আসামি একযুগ পর আটক
- শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত নরসিংদীতে লোডশেডিংয়ে
- রাজধানীর চালের বাজার হঠাৎ ই গরম হয়ে উঠছে
- ২৮ জনের করোনা শনাক্ত
- খাগড়াছড়িতে নোমানের গাড়িতে হামলার অভিযোগ, আহত ৫
- ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ আটক ৩
- হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব
- কারচুপি ছাড়া আ.লীগের জয়লাভ করা সম্ভব নয়: আ স ম রব

Comments are closed.