রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভাকে সেন্ট পিটার্সবার্গ সফরে যাওয়ার আমন্ত্রণ জানান। লুলা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে শুক্রবার তিনি এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। খবর দ্য মস্কো টাইমসের।
এদিকে দিন কয়েক আগে লুলা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির মধ্যে বাকবিতণ্ডায় জড়ান এবং জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে তাদের পরিকল্পিত বৈঠক বাতিল হয়।
আগামী ১৪-১৭ জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে অংশ নিতে লুলাকে আমন্ত্রণ জানান পুতিন।
সেন্ট পিটার্সবার্গে যাওয়ার আমন্ত্রণের জন্য লুলা টুইটারে পুতিনকে ধন্যবাদ দিয়ে বলেন,
‘এ মুহূর্তে আমার পক্ষে রাশিয়া সফর সম্ভব নয়।’
তবে শান্তির জন্য সংঘাত নিয়ে কথা বলতে চীন, ইন্দোনেশিয়া ও ভারতের পাশাপাশি ব্রাজিলের থাকার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালায়। এর পর থেকে উভয়পক্ষে যুদ্ধ চলমান রয়েছে। এ প্রসঙ্গে লুলা বলেন, উভয়েই নিশ্চিত যে, তারা যুদ্ধে জয়ী হতে চলেছে।
এদিকে গত বছর লুলা বলেছিলেন, যুদ্ধের জন্য পুতিনের পাশাপাশি জেলেনস্কিও দায়ী। তবে এ মন্তব্যের জন্যে তিনি তীব্রভাবে সমালোচিত হন।
আরও পড়ুন :
- গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার
- জামালপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
- কিডনি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ
- নরসিংদীতে সিএনজির ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
- পদ্মা নদীর কাতল মাছ বিক্রি হলো ৫০ হাজারে!
- বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
- রাঙামাটির লংগদুতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান
- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান-চালের বাজার জমজমাট
- ইউক্রেনের হাসপাতালে রুশ হামলায় ২ জনের মৃত্যু
- ইমরান খানের ‘খেলা শেষ’: মরিয়ম নওয়াজ
- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে শিশুর লাশ উদ্ধার
- বিমানবন্দরে পুলিশের কাছে হেনস্তার শিকার অভিনেতা
- হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩
- চকরিয়ায় বন বাগান দখলকারীদের গ্রেফতার
- চাঁপাইনবাবগঞ্জে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব -৫
- রায়পুরায় আব্দুল গফুর এর স্বরনে আলোচনা সভা ও গনভোজ
