ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ৭৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং সাতজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে মোট ২০২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৭০৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

এরমধ্যে ঢাকায় এক হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৮৫ জন রয়েছেন।

একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ৪৮৯ জন।

এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৯৩৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card