গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দায় গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বপ্না আক্তার (১৭) নামে কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার পোগলা গ্রামের একটি জঙ্গলে জারুল গাছের ডালে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় স্বপ্নার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত স্বপ্না আক্তার ওই গ্রামের মানিক মিয়ার মেয়ে। সে এবার দাখিল পরীক্ষা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,

‘গত শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোকজনের অজান্তে নিজ বাড়ি থেকে বের হয়ে যায় স্বপ্না আক্তার।

বাড়ির লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িসহ আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন।

এক পর্যায়ে শনিবার সকালে বাড়ির উত্তর পশ্চিম পাশে একটি জঙ্গলে শিশুরা খেলাধুলা করতে গিয়ে জারুল গাছের ডালের ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় স্বপ্না আক্তারকে দেখতে পায়।

পরে তাদের  ডাকচিৎকারে  আশপাশের লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।’

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন,

‘এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি