পদ্মা নদীর কাতল মাছ বিক্রি হলো ৫০ হাজারে!

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২৭ মে) বেলা ১১ টার দিকে পদ্মা নদীর কুশিরহাটা এলাকা থেকে জেলে মো. খলিলের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ কাতলটি প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান,

‘কুড়িগ্রাম জেলার এক ক্রেতার কাছে কাতলটি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে ৪৯ হাজার ৫০০ টাকা ও ভাড়া ৫০০ টাকা মোট ৫০ হাজারে বিক্রি করেছি।’

আরও পড়ুন :

এনএএন টিভি